শেখ আজমল হুদা, ভালুকা প্রতিদিন:
ময়মনসিংহের ভালুকা উপজেলায় পৌর এলাকার পাঁচরাস্তা মোড়ের পশুর গোস্তের কয়েকটি দোকানে ৯ জুলাই বৃহস্পতিবার দুপরে পৌরপ্রশাসক কর্তৃক অভিযান পরিচালনা করা হয়েছে।
জানা যায়, এমরান মিয়ার মায়ের দোয়া গরুর গোস্তের দোকানে দীর্ঘদিন ধরে ফ্রিজের গোস্ত ও প্রাণী সম্পদ কর্মকর্তার অনুমতি ছাড়া গোস্ত বিক্রি করে আসছে। বৃহস্পতিবার দুপুরে অনুমোদনবিহীন গরুর গোস্ত বিক্রি করার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার, প্রাণী সম্পদ কর্মকর্তা ও পৌর প্রশাসক অভিযান চালায়।
উপজেলা নির্বাহী অফিসার মো. ফিরোজ হোসেন বলেন, ইস্যুকৃত হেলথ সার্টিফিকেট ব্যতীত পশুর গোস্ত কেউ বিক্রি করছে কী না বিষয়টি নিশ্চিত হতে পৌর এলাকার বিভিন্ন গোস্তের দোকানে অভিযান করা হয়েছে, কোন অবস্থাতেই সার্টিফিকেট ব্যতীত পশুর গোস্ত বিক্রি করতে পারবে না, যদি অনুমোদনবিহীন কেউ গোস্ত বিক্রি করে তবে তাকে আইনের আওতায় আনা হবে।
পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসেন বলেন, প্রাণি সম্পদ কর্মকর্তার অনুমতি ছাড়া মায়ের দোয়া গরুর গোস্তের দোকানে গরু-খাসি জবাই করায় গোস্ত বাজেয়াপ্ত করে সাবধান করা হয়, পরবর্তীতে এমন হলে জেল জরিমানা করা হবে, সবাইকে হেলথ সার্টিফিকেট আছে কি না তা নিশ্চিত হয়ে গোস্ত কেনার অনুরোধ করেন।

