শেখ আজমল হুদা, ভালুকা প্রতিদিন:
ময়মনসিংহ ভালুকা উপজেলা ভরাডোবা ইউনিয়ন চাপড়বাড়ী এলাকায় ৬ ফেব্রুয়ারি শুক্রবার এক কুকুরে ১২জনকে কামড়িয়ে আহত করেছে।
খলিলুর রহমান খান জুয়েল ভালুকা প্রতিদিনকে জানান, উপজেলার চাপড়বাড়ী এলাকায় এক পাগলা কুকুর ১ঘন্টার মাঝে কালাম এর ছেলে কলেজ পড়–য়া মো. নাঈম (১৭), জালাল উদ্দিন (৭০), কামাল হোসেন (৫০), গোলাম হোসেন (৬০), আসিফ এর স্ত্রীসহ প্রায় ১২ জন নারী পুরুষকে কামড়িয়ে আহত করেছে। রাত ৯ টার দিকে কুকুরটিকে ধাওয়া দিয়ে এলাকার লোকজন মেরে ফেলে।
কুকুরের কামড় বা আঁচড় লাগলে জলাতঙ্ক (অ্যান্টি-র্যাবিস) প্রতিরোধে দ্রুত (২৪ ঘণ্টার মধ্যে) ভ্যাকসিন নেওয়া অত্যন্ত জরুরি হলেও আহতরা ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে জলাতঙ্কের প্রতিষেধক না পেয়ে নিরাশ হয়ে ফিরে আসে।
এ ব্যাপাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার পরিকল্পনা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, হাসপাতালে (অ্যান্টি-র্যাবিস) ভ্যাকসিন সাপ্লাই না থাকার কারণে সেবা দিতে পারছি না।
ময়মনসিংহ সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. ফয়সল আহ্মেদ ভালুকা প্রতিদিনকে বলেন, সরকার থেকে সারা বাংলাদেশ (অ্যান্টি-র্যাবিস) ভ্যাকসিন সংকট, টেন্ডারের মাধ্যমে কিনে চিকিৎসা করতে হবে।

