শেখ আজমল হুদা, ভালুকা প্রতিদিন: ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের ভাটগাঁও গ্রামের ৯নং ওয়ার্ডের মো. নায়েব আলী ৮ ডিসেম্বর ২০২১ তারিখে ময়মনসিংহ জেলা প্রশাসক বরাবরে বসতঘর নির্মাণ প্রসঙ্গে একটি লিখিত আবেদন করেছিলেন। উক্ত আবেদনে তৎকালীন স্থানীয় সংসদ সদস্য এবং ইউপি চেয়ারম্যান ১৩ ডিসেম্বর ২০২১ তারিখে জোর সুপারিশ করেন।
ওই আবেদনের প্রেক্ষিতে ২০ ফেব্রুয়ারি ২০২২ তারিখে ভরাডোবা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. ইমাম হাছান ঘুষের টাকা না পেয়ে মো. নায়েব আলীকে মৃত হিসেবে প্রতিবেদন প্রদান করেন।
ফলে মো. নায়েব আলী প্রতিবেদনটি নিয়ে ভালুকা উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার ধারে ধারে ঘুরেও কোন প্রতিকার পাননি।
শনিবার ২৯ আগস্ট ২০২৬ মো. নায়েব আলী সত্যিই মারা গেলেন।

