নিজস্ব প্রতিবেদক ভালুকা প্রতিদিন:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ ভালুকায় ভোটারদের মাঝে ৬ ফেব্রুয়ারি শুক্রবার রাত ৮টার দিকে টাকা বিতরণের অভিযোগে ইদ্রিস ঢালীকে অর্থদন্ড প্রদান করেছেন জেলা প্রশাসকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.বি.এম কাউসার জামান।

জানা যায়, ভালুকা উপজেলার ভালুকা ইউনিয়নের মেদিলা বাজার নামক স্থানে জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ৪ (১) লঙ্ঘন করে ভোটারদের মাঝে স্বতন্ত্র এমপি প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম হরিণ প্রতিকের পক্ষে ইদ্রিস ঢালী টাকা বিতরণের অভিযোগে অভিযুক্তকে একই বিধিমালার ২৭ (ক) বিধি মোতাবেক ৯হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্টটি পরিচালনা করেন জেলা প্রশাসকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.বি.এম কাউসার জামান।

