শেখ আজমল হুদা, ভালুকাপ্রতিদিন:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি ও বিএনপির মনোনয়ন প্রাপ্ত চট্রগ্রাম-৮ আসনের এরশাদ উল্লাহকে গণসংযোগ কালে প্রাণ নাসের চেষ্টায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহের ভালুকায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ভালুকা পৌর বিএনপির আহবায়ক হাতেম খানের নির্দেশনায় পৌর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবু তাহের ফকির, আবুল কালাম আজাদ, জহির রায়হান, সাবেক কাউন্সিলর পৌর বিএনপির সদস্য আমান উল্লাহ তাজুন, আমিনুল ইসলাম পাপ্পু ও সাবেক ছাত্রনেতা মোবারক মোল্লা প্রমুখ। এছাড়াও পৌর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোহাম্মদ মোর্শেদ আলমের নির্দেশনায় ছাত্রনেতা রাফি উল্লাহ চৌধুরীর নেতৃত্বে একটি বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

